
কানাডার প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অনীতা আনন্দ। জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ ঘোষণার কয়েকদিন পরেই বিষয়টি জানিয়ে দিয়েছেন অনীতা আনন্দ।
তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি অন্টারিও, ওকভিল থেকে এমপি হিসাবে দেশের পরবর্তী নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা করছেন না। এদিকে জাস্টিন ট্রুডোর পদত্যাগের পরেই অনীতা আনন্দকে কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখা যাবে বলে আশা করা হয়েছিল। কিন্তু অনীতা দেশটির পরবর্তী নির্বাচনে অংশ নিচ্ছেন না বলে স্পষ্ট জানিয়ে দিলেন। তবে শুধু অনীতা নন, কানাডা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় আরও দুই নেতাও তাঁদের নাম প্রত্যাহার করে নিয়েছেন।
পাশাপাশি তিনি বিবৃতিতে হাইলাইট করেছেন, তিনি কানাডার পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলে পরবর্তী নির্বাচন পর্যন্ত এমপি হিসাবে তাঁর ভূমিকা পালন করবেন। এবং একজন পাবলিক অফিস হোল্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন।







