গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk পিওকে-র অন্তর্ভুক্তির দাবি ভারতীয় বংশোদ্ভূতদের : শমীক 

    পিওকে-র অন্তর্ভুক্তির দাবি ভারতীয় বংশোদ্ভূতদের : শমীক 

    0
    1513
    ছবি সৌজন্যে :ফেসবুক

    পাকিস্তান অধিকৃত কাশ্মীর কবে ভারতের অন্তর্ভুক্ত হবে তা নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতরা দাবি তুলেছেন। এমনটাই জানিয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি বলেছেন, রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে ইউরোপের যে ৬টি দেশে তারা গিয়েছিলেন সেখানকার সাংসদ থেকে শুরু করে সাংবাদিক এবং সে সমস্ত দেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত ও সে দেশের প্রশাসনিক কর্তারা সবাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে গর্জে উঠেছে ও ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

    শমীকের আরও মন্তব্য, বিদেশের মাটিতে যেই বিষয়টা সবচেয়ে আশ্চর্য্যের সেখানে বসবাসকারী ভারতীয়দের মধ্যে প্রবল উন্মাদনা যে এতদিন পর তারা ভারতবর্ষে এমন এক সরকারকে দেখতে পেয়েছে, যেই সরকার আক্রমণের পাল্টা প্রত্যাঘাত করতে পারে। তাঁদের দাবি একটাই পাক অধিকৃত কাশ্মীর কবে ভারতের মধ্যে আসবে।

    একইসঙ্গে ভারতের সাংসদদের প্রতিনিধিরা বিশ্বের মাটিতে গিয়ে বলেছেন, যে পাকিস্তান কোনোদিনও রাষ্ট্র ছিল না, পাকিস্তানে কোনও গণতন্ত্র নেই, সেখানে সেনা শাসন চলছে। একইসঙ্গে পাকিস্তান যে সমস্ত আন্তর্জাতিক অর্থ পায়, সে সবের তদন্ত হওয়া উচিত বলে দাবি জানিয়েছেন শমীক ভট্টাচার্য। বাইট : শমীক ভট্টাচার্য।