
ব্রিটেনে রাজা তৃতীয় চার্লস প্রদত্ত অন্যতম সম্মাননায় ভূষিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক ডেভিড কৃষ্ণ মেনন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অ্যানাস্থেশিয়া বিভাগের অধ্যাপক ও মস্তিষ্কের ট্রমা বিশেষজ্ঞ তিনি।
তবে তিনি একাই নন, আরও এক ভারতীয় বংশোদ্ভূতকেও সম্মানিত করেছেন রাজা তৃতীয় চার্লস। তিনি ইংল্যান্ডের ন্যাশনাল হাইওয়েজের সভাপতি দীপেশ জয়ন্তীলাল।কমান্ডার অফ দ্য অর্ডার ব্রিটিশ এম্পায়ারে সম্মানিত হয়ে অভিভূত অধ্যাপক ডেভিড কৃষ্ণ মেনন।ডেভিড কৃষ্ণ মেনন বলেছেন, সিবিই হিসেবে মনোনীত হয়ে তিনি অত্যন্ত সম্মানিত।দিল্লির অল ইন্ডিয়া রেডিওর এক বর্ষীয়ান আধিকারিক পি জে কে মেননের পুত্র ডেভিড কৃষ্ণ মেননের বেড়ে ওঠাও রাজনীতিতে। ১৯৯৩ সালে কেমব্রিজের অ্যাডেনব্রুকের ন্যাশনাল হেলথ সার্ভিসের নিউসায়েন্স ক্রিটিকাল কেয়ার ইউনিটের প্রতিষ্ঠা তাঁরই হাতে। মস্তিষ্কের ট্রমার চিকিৎসায় সারা বিশ্বের শ্রেষ্ঠ চিকিৎসকদের অন্যতম তিনি। তিনি ২০১৯ সালে এমেরিটাস ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার রিসার্চের সিনিয়র ইনভেস্টিগেটর নিযুক্ত হন তিনি।ডেভিড কৃষ্ণ মেনন একাডেমি অফ মেডিকেল সায়েন্সের একজন প্রতিষ্ঠাতা ফেলো এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কুইন্স কলেজে চিকিৎসা বিজ্ঞানের একজন প্রফেসরিয়াল ফেলোও।
