কানাডায় ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীকে খুন 

0
81
ছবি সৌজন্যে : এক্স

ফের কানাডায় খুন ভারতীয়। মৃতের নাম চন্দনকুমার রাজা নন্দকুমার ,বয়স বছর সাঁইত্রিশ। তিনি কর্ণাটকের বাসিন্দা। শনিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ৩টে নাগাদ টরন্টোয় উডবাইন শপিং মলের বাইরে তাকে গুলি করে খুন করে আততায়ীরা।

এখনও পর্যন্ত অধরা আততায়ী। তবে ঠিক কি কারণে এই খুন তা এখনও অস্পষ্ট। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, এটি ‘পরিকল্পিত’ হামলা। কর্মসূত্রে গ্রেটার টরন্টো এলাকার ব্র্যাম্পটনে থাকতেন চন্দনকুমার। জানা যাচ্ছে তিনি একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন।

চন্দনকুমার এবং তাঁর গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে চম্পট দেয় আততায়ীরা। খবর পেয়েই টরন্টো পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই মৃত্যু হয় তাঁর। ঘটনার বিস্তারিত তদন্ত করছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। পরিবার সূত্রে খবর, চন্দনের দেহ ফেরাতে ইতিমধ্যেই তারা কেন্দ্রের দ্বারস্থ হয়েছে।