
মাকিন ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ-এর ডিরেক্টর পদে মনোনয়নে ছাড়পত্র পেয়েছেন জয় ভট্টাচার্য। বর্তমানে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের হেলথ ইকনমিস্ট পদে কর্মরত রয়েছে।
মার্কিন সেনেট ৫৩০৪৭ভোটে পাশ হয়ে যায় তাঁর মনোনয়ন। চিকিৎসা বিজ্ঞানে এমডি ডিগ্রি রয়েছে ৫৬ বছর বয়সি জয় ভট্টাচার্যের।। তিনি আমেরিকার ন্যাশনাল ব্যুরো অব ইকনমিক রিসার্চের সঙ্গেও যুক্ত রয়েছে। স্বাস্থ্য এবং অথনাতিতে তাঁর অভিজ্ঞতা আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থায় নতন দিশা দেখাতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এনআইএইচ-এর পরিচালক হিসাবে জয় ভট্টাচার্য ২৭ টি ইন্সিটিটিউট ও কেন্দ্রের কার্যক্রম তদারকি করবেন।
এই প্রতিষ্ঠানগুলো সবই বিভিন্ন প্রাথমিক পর্যায়ের গবেষণার কাজ করছে। এর মধ্যে রয়েছে নতুন মহামারীর জন্য ভ্যাকসিন তৈরি এবং নতুন ওষুধের জন্য নিরন্তর গবেষণা।







