ভারতীয় বংশোদ্ভূত যুবককে শিকাগোয় গুলি করে খুন

0
132
ছবি সৌজন্যে : এক্স
আমেরিকার শিকাগোয় ভারতীয় বংশোদ্ভূত যুবককে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। শিকাগোর লিঙ্কন পার্কে ২৮ বছরের কেভিন পটেলকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসার সময়ে মৃত্যু হয়েছে কেভিনের।
এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে এক পুরুষ এবং এক মহিলাকে পালিয়ে যেতে দেখেছিলেন। স্থানীয় সিসি ক্যামেরার ফুটেজ দেখে মহিলাকে সনাক্ত করা গিয়েছে বলে খবর। ঘটনাস্থল থেকে একটি পোশাকও উদ্ধার হয়েছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।