আমেরিকার গুলিবিদ্ধ হয়ে ভারতীয় বংশোদ্ভূতের মৃত্যু

0
196
Indian origin man shot dead in America
Indian origin man shot dead in America

আমেরিকার রাস্তায় গুলিবিদ্ধ হয়ে ভারতীয় বংশোদ্ভূত যুবকের মৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, আমেরিকার ইন্ডিয়ানা প্রদেশে ঘটনাটি ঘটেছে। বছর উনত্রিশের সদ্য বিবাহিত ওই যুবকের নাম গবিন দাসুর। গাড়িতে করে মেক্সিকান স্ত্রীর সঙ্গে বাড়ি ফিরছিলেন তিনি।

সেই সময়েই ইন্ডি শহরের দক্ষিণ পূর্ব দিকের এক রাস্তার মোড়ে অপর একটি গাড়ির চালকের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় গবিন দাসুর। পুলিশের সন্দেহ, সেই ঝামেলার কারণে অপর গাড়ির চালক গবিন দাসুকে গুলি করে। গুলিবিদ্ধ হওয়ার পর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় গবিন দাসুর। ইন্ডি শহরে রাস্তার মোড়ে এই ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। পরে পুলিশের তরফে জানানো হয়, অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পুলিশের অনুমান, আত্মরক্ষার্থেই গুলি চালিয়েছিল অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চালানো হয় এবং তারপর ম্যারিয়ন কাউন্টি প্রসিকিউটরের অফিসের সঙ্গে আলোচনাক্রমে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে।