আমেরিকায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ছাত্রী

0
195
Indian origin student arrested in America
Indian origin student arrested in America
আমেরিকায় বিশ্ববিদ্যালয়ে ইজরায়েল বিরোধী বিক্ষোভে যোগ দেওয়ায় ভারতীয় বংশোদ্ভূত ছাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, অচিন্ত্যা শিবলিঙ্গন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া।
জানা গিয়েছে, তামিলনাড়ুর কোয়েম্বাটোরে জন্মগ্রহণ করা অচিন্ত্যা শিবলিঙ্গন দীর্ঘদিন ধরেই আমেরিকায় ০ পড়াশোনা করছেন। বর্তমানে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পাবলিক অ্যাফেয়ার্স অন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টে মাস্টার্স করছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকেই অচিন্ত্যা শিবলিঙ্গনকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ। তাঁর এক সহপাঠী জানিয়েছেন, অচিন্ত্যা শিবলিঙ্গন-সহ প্রতিবাদীদের বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ এনেছে কর্তৃপক্ষ। তারপরেই নির্মমভাবে প্রতিবাদীদের গ্রেফতার করেছে পুলিশ।উল্লেখ্য, গত সপ্তাহে ইজরায়েলের জন্য বিরাট অঙ্কের সামরিক সাহায্যের কথা ঘোষণা করে আমেরিকা। তারপর থেকেই আমেরিকার একাধিক বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে গাজায় গণহত্যা’র প্রতিবাদ। মার্কিন সামরিক সহায়তা প্রত্যাহার থেকে শুরু করে গাজায় যুদ্ধবিরতি- নানা দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। ক্লাস বয়কটের ডাকও দিয়েছেন পড়ুয়ারা। প্রতিবাদ করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন শতাধিক।