গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Sports সবচেয়ে কম বলে বিশ্বরেকর্ড শামির

    সবচেয়ে কম বলে বিশ্বরেকর্ড শামির

    0
    99
    ছবি সৌজন্যে : এক্স

    এক দিনের বিশ্বকাপে যেখানে শেষ করেছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেখান থেকেই শুরু করেছেন মহম্মদ শামি।আইসিসি প্রতিযোগিতায় ফিরে আবার ছন্দে তিনি। বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছেন তিনি।এক দিনের ক্রিকেটে সবচেয়ে কম বলে এই কীর্তি গড়েছেন ভারতীয় পেসার।বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে ১৯৭ উইকেট ছিল শামির। ২০০ উইকেটে পৌঁছতে দরকার ছিল ৩ উইকেট। জাকের আলিকে আউট করে ২০০ উইকেটে পৌঁছে যান শামি।

    ২০০ উইকেট নিতে ৫ হাজার ১২৬ বল করেছেন শামি। বিশ্বে এত কম বলে কোনও বোলার ২০০ উইকেট নিতে পারেননি। এত দিন এই রেকর্ড ছিল মিচেল স্টার্কের দখলে। অস্ট্রেলিয়ার পেসার ২০০ উইকেট নিতে করেছিলেন ৫ হাজার ২৪০ বল।সবচেয়ে কম ম্যাচের নিরিখে অবশ্য বিশ্বরেকর্ড গড়তে পারেননি শামি। ২০০ উইকেট নিতে ১০৪ এক দিনের ম্যাচ নিয়েছেন তিনি। ১০৪ ম্যাচে ২০০ উইকেট নিয়েছেন সাকলিন মুস্তাকও।এই তালিকায় রেকর্ড রয়েছে স্টার্কের।

    ১০২ ম্যাচে ২০০ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার।আইসিসির এক দিনের প্রতিযোগিতায় ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটও মহম্মদ শামির দখলে। ৬০ উইকেট নিয়েছেন তিনি। জাহির খান নিয়েছিলেন ৫৯ উইকেট। বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে জাহিরকে ছাপিয়ে গেলেন মহম্মদ শামি।