রুশ হামলায় ধ্বংস ভারতীয় ফার্মার ওয়ারহাউস

0
97
ছবি সৌজন্যে : এক্স
কিয়েভে রাশিয়ার ছোড়া মিসাইলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওয়ারহাউস। জানা গিয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভে কুসুম নামক একটি ভারতীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওয়ারহাউস ছিল। ওই সংস্থাটি রাজীব গুপ্ত নামক এক ভারতীয় ব্যবসায়ীর। ইউক্রেনের অন্যতম বড় ফার্মাসিউটিক্যাল ফার্ম ছিল এটি। গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় ওষুধ তৈরি করত এই সংস্থা। রাশিয়ার ছোড়া একটি মিসাইলের আঘাতে ওয়ারহাউস সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এবার ওষুধের জোগান কোথা থেকে হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ভারতেও এর প্রভাব পড়তে পারে।
এদিকে, ভারতে অবস্থিত ইউক্রেনের দূতাবাসের তরফে রাশিয়াকে আক্রমণ করে বলা হয়েছে, ইউক্রেনে ভারতীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি কুসুমের ওয়ারহাউসে হামলা করেছে রাশিয়ান মিসাইল। ভারতের সঙ্গে বিশেষ বন্ধুত্বের দাবি করলেও, মস্কো ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসাগুলিকে নিশানা করছে। শিশু ও প্রবীণদের ওষুধ নষ্ট করে দিচ্ছে।