অস্ট্রেলিয়ায় গাড়ির ধাক্কায় মৃত্যু ভারতীয় গর্ভবতী মহিলার

0
114
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
অস্ট্রেলিয়ায় ভারতীয় বংশোদ্ভূত ৮ মাসের গর্ভবতী মহিলাকে পিষে দিয়ে মেরেছে একটি বিএমডব্লু গাড়ি। মৃত ওই মহিলার নাম সমন্বয় ধরেশ্বর, বয়স ৩৩ বছর। পেশায় তিনি একজন আইটি সিস্টেম অ্যানালিস্ট।
এই ঘটনাটি ঘটেছে সিডনির হার্নসবিতে। এই ঘটনার সময় সেই ঘাতক বিএমডাব্লু গাড়িটি নাকি চালাচ্ছিল এক ১৯ বছর বয়সি তরুণ। নাম অ্যারন পাপাজোমো। সেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত তরুণের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে। জানা গিয়েছে, স্বামী ও ৩ বছরের সন্তানের সঙ্গে রাস্তা দিয়ে হাঁটছিলেন সমন্বয় ধরেশ্বর। সেই সময় রাস্তা পার করতে গিয়ে বিএমডব্লুর ধাক্কা খান সমন্বয়। দ্রুত গতিতে ছুটে আসা বিএমডব্লু গাড়িটি রাস্তায় দাঁড়িয়ে থাকা অপর একটি গাড়িকে ধাক্কা খেয়ে উলটে গিয়েছিল। সেই অবস্থায় এসে সেটি সমন্বয়কে পিষে দিয়ে গিয়েছিল। এরপর আহত সমন্বয়কে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে তাঁর প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে চিকিৎসা চলাকালীন ওই মহিলা ও তাঁর গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়। রিপোর্ট অনুযায়ী, অস্ট্রেলিয়ার জোয়ি’স ল-এর অধীনে মামলা চালানো হতে পারে ধৃত অ্যারনের বিরুদ্ধে।
২০২২ সালে এই আইন চালু হয় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশে। এই আইন অনুযায়ী, গর্ভে থাকা কোনও শিশুকে খুনের সাজা কঠোরতম হতে পারে।