ফের ট্রেনে বিপদ, বর্ধমান স্টেশনে পদপিষ্টে আহত ১০

0
646
ছবি সৌজন্যে : নিজস্ব
বর্ধমান স্টেশনে ট্রেন ধরতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে গুরুতর জখম হয়েছেন ১০ জন। জানা যাচ্ছে, ট্রেন স্টেশনে প্রথমে পড়ে গিয়েছিলেন এক মহিলা, হুড়োহুড়ির চোটে তার ওপর পড়ে যান আরও কয়েকজন যাত্রী।
সূত্রের খবর, ৫ নং প্লাটফর্মে হলদিবাড়ি এক্সপ্রেস ও ৪ নং প্লাটফর্মে আসা হাওড়া মেইন লাইন লোকালের যাত্রীদের মধ্যে ট্রেনে ওঠা এবং নামার হুড়োহুড়িতে দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা স্থিতিশীল হলেও ২ জনের আঘাত গুরুতর। যাত্রীরা জানিয়েছন, হাওড়া থেকে আসা লোকাল ট্রেনটিকে ফের হাওড়াগামী মেন লাইন লোকাল বলে ঘোষণা করা হয় ফুট ওভার ব্রিজের ওপর অপেক্ষায় থাকা যাত্রীরা সিঁড়ি দিয়ে নামতে শুরু করেন। ঠিক তখনই হাওড়া থেকে আসা লোকাল ট্রেনের যাত্রীরা ওই একই সিঁড়ি দিয়ে ওপরে ওঠার চেষ্টা চালাতে থাকেন। তার ফলেই হুড়োহুড়ির সৃষ্টি হয়েছেএবং এই পদপিষ্ঠের ঘটনা ঘটে গিয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, আহতদের অবস্থা স্থিতিশীল। এই ঘটনাকে ঘিরে রেলস্টেশনে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
প্রতিদিন হাজার হাজার যাত্রী বর্ধমান স্টেশন দিয়ে যাতায়াত করেন। কিন্তু সংকীর্ণ সিঁড়ি ও পর্যাপ্ত রেলওয়ে নিরাপত্তা কর্মীর অভাব নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।