ন’টি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন চালু করবে রেল

0
77
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
সাশ্রয় মূল্যে দূরপাল্লার সংযোগ এবং তার সম্প্রসারণের জন্য আরও ৯টি অমৃত ভারত এক্সপ্রেস পরিষেবা চালু করতে উদ্যোগী হয়েছে ভারতীয় রেল।
পশ্চিমবঙ্গের সঙ্গে দেশের আরও রাজ্যের সঙ্গে সংযোগের উদ্দেশ্যে এর পরিষেবা চালু হতে চলেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাঁর নিজের টুইটার হ্যান্ডলে লিখেছেন, এই পরিষেবা পশ্চিমবঙ্গ সংযোগ স্থাপন করবে বিহার, উত্তরপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু এবং মহারাষ্ট্রের সঙ্গে।
রেল মন্ত্রকের বিবৃতি থেকে জানা গিয়েছে গুয়াহাটি কামাখ্যা-রোহতক, ডিব্রুগড়-লখনউ গোমতী নগর, নিউ জলপাইগুড়ি-নাগেরকয়েল, নিউ জলপাইগুড়ি-তিরুচিরাপল্লি, আলিপুরদুয়ার-এসএমভিটি বেঙ্গালুরু, আলিপুরদুয়ার- মুম্বই-পানভেল, কলকাতা-সাঁতরাগাছি-তাম্বারাম, কলকাতা-হাওড়া-আনন্দ বিহার টার্মিনাল এবং কলকাতা-শিয়ালদহ-বারাণসী নতুন এই ট্রেনগুলি চালু করা হবে। যাত্রীদের জন্য অত্যাধুনিক সুযোগ সুবিধা থাকবে এই ট্রেনগুলিতে।