ইতিহাসের সর্বনিম্ন দরপতন ভারতীয় টাকার

0
141
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে এসে ঠেকেছে ভারতীয় টাকার মান। মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় টাকার মান আরো কমে ৮৬ দশমিক ২০-এ দাঁড়িয়েছে।

ডলারের শক্তিশালী অবস্থান ও বিদেশি বিনিয়োগকারীদের ভারতীয় শেয়ারবাজার থেকে অর্থ প্রত্যাহার টাকার এই মান পতনের মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। আবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি ও দেশীয় শেয়ারবাজারের নেতিবাচক প্রবণতাও টাকার ওপর প্রভাব ফেলেছে।এক সমীক্ষায় বলা হয়েছে, ভারতীয় টাকা আরোও দুর্বল হয়ে ডলারের বিপরীতে ৮৬-তে নেমে যেতে পারে। মাত্র ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই, সেই আশঙ্কা সত্যি প্রমাণিত হয়। শুক্রবার ১৪ পয়সা পতন হয় টাকার। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া জানিয়েছে, ৩ জানুয়ারি শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৫ দশমিক ৬৯৩ বিলিয়ন ডলার কমে ৬৩৪ দশমিক ৫৮৫ বিলিয়ন ডলারে নেমে আসে।রিপোর্ট অনুসারে১০ জানুয়ারি লেনদেন শুরু হয় ডলারপ্রতি ৮৫ দশমিক ৮৮ টাকাতে এবং শেষ হয় সর্বনিম্ন ৮৫ দশমিক ৯৮ টাকাতে। পতন রুখতে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া বাজারে ডলার বিক্রি করছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বাড়ছে। বন্ডের বিপরীতে পাওয়া যাচ্ছে অতিরিক্ত মুনাফা।

এদিকে মার্কিন ডলারের নিরিখে ভারতীয় টাকার দাম সর্বোচ্চ পতন হওয়ায় দেশবাসীকে জবাব দেওয়া উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এক্স পোস্টে পরিসংখ্যান তুলে ধরে এভাবেই নিশানা করেছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী।