
পাক রেঞ্জার্সদের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণমকে ফিরিয়ে আনতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দ্বারস্থ হবেন তাঁর স্ত্রী।
পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে একথা জানিয়েছেন। তাঁদের পরিবারের কাছে কোনও তথ্য লুকানো হচ্ছে বলেও সন্দেহপ্রকাশ করেছেন তিনি। এদিকে হুগলির রিষড়ার বাড়িতে ফিরে আসুক বাবা বলেছে, পূর্ণমের আট বছরের ছেলে আরব। কাতর কণ্ঠে আবেদন, তার বাবাকে ফিরিয়ে দিক পাকিস্তান। সে তার বাবাকে খুব ভালোবাসে। ছেলে আরব, দুই বোন এবং ভাইকে নিয়ে প্রথমে চণ্ডীগড়, সেখান থেকেই সড়কপথে পাঠানকোট যাবেন পূর্ণমের স্ত্রী।
২৪ নম্বর ব্যাটেলিয়নের অফিসারদের সঙ্গে কথা বলবেন তাঁরা। স্বামী কী অবস্থায় পাকিস্তানে রয়েছেন, তা জানতে চাইবেন পূর্ণমের স্ত্রী।








