
শেয়ার বাজারে চড়চড়িয়ে ৫০ পয়েন্ট বেড়ে ৩২৫-এ দাঁড়িয়েছে নিফটি। পাশাপাশি ১ হাজার ১৩১ পয়েন্ট বেড়েছে আর এক বেঞ্চমার্ক সূচক সেনসেক্স।
মঙ্গলবার ৯৬০ পয়েন্ট বেড়েছে নিফটি ব্যাঙ্ক। ৪৮২ পয়েন্ট বেড়েছে নিফটি আইটি। ১ হাজার ১৯৭ পয়েন্ট বেড়েছে বিএসই স্মলক্যাপ সূচক। বিএসই ব্যাঙ্কেক্স বেড়েছে ১ হাজার ১০৩ পয়েন্ট। ১ হাজার ৫৬৪ পয়েন্ট বেড়েছে নিফটি নেক্সট ৫০ সূচকও। ভারতের সূচকের পাশাপাশি আজ ৪৪৮ পয়েন্ট বেড়েছে জাপানের সূচক নিক্কেই। চিনা সূচক হ্যাংসেং বেড়েছে ৫৯৪ পয়েন্ট। বিএসই-তালিকাভুক্ত সংস্থাগুলির সামগ্রিক বাজার মূলধন আগের সেশনে ৩৯৩ লক্ষ কোটি থেকে প্রায় ৪০০ লক্ষ কোটিতে বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীরা এক সেশনে প্রায় ৭ লক্ষ কোটি বেশি ধনী হয়েছে। এদিকে, আপার সার্কিট হিট করেছে উত্তম সুগার মিলস লিমিটেড ও মোবিক্যুইক। এ ছাড়াও বেড়েছে সেন্টাম ইলেকট্রনিক্স, টলব্রস অটোমোটিভ ও রেমন্ডসের শেয়ারের দাম। লোয়ার সার্কিট হিট করেছে এনএসিএল ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম।
এ ছাড়াও পড়েছে পশুপতি অ্যাক্রিলন, ইনোভানা থিঙ্কল্যাবস, শিবালিক রসায়ন ও ক্যাস্ট্রল ইন্ডিয়ার শেয়ারের দাম।






