
মধ্যপ্রাচ্যে ইজরায়েল-ইরান যুদ্ধের বাতাবরণের মধ্যেই ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে। দেশের প্রধান দুই সূচক নিফটি ৫০ এবং সেনসেক্স পড়েছে প্রায় ১ শতাংশের কাছাকাছি । শুক্রবার বাজার খুলতেই ২১৬ পয়েন্ট পড়ে যায় নিফটি ৫০।
সেনসেক্স পড়ে ৭৮৪ পয়েন্ট। গত কয়েকদিন ধরেই ধীরে ধীরে নীচের দিকে নামছিল ভারতের শেয়ার সূচক। আর তার অন্যতম প্রধান কারণ অপরিশোধিত পেট্রোলিয়ামের দাম বৃদ্ধি। আর ইরানে ইজরায়েলের আক্রমণের পর অপরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় ১০ শতাংশ।
আর সেই প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারে। এদিকে এই হামলার জেরে ২৪ ক্যারেটের এক ভরি সোনার দাম বৃদ্ধি পেয়েছে ১ হাজার ৫০০ টাকা। ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়েছে ১ হাজার ৪৩৭ টাকা।
