রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে বন্দি ভারতীয় পড়ুয়া

0
169
ছবি সৌজন্যে : এক্স
রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনের হাতে বন্দি হয়েছেন ২২ বছর বয়সি মজোতি সাহিল মহম্মদ হোসেন। আদতে গুজরাটের মোরবীর বাসিন্দা হোসেন রাশিয়াতে পড়াশোনা করতে গিয়েছিলেন।
ইউক্রেনের ৬৩তম মেকানাইজড ব্রিগেড হুসেনের একটি ভিডিও রেকর্ড করেছে বলে দাবি করা হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। তাতে হুসেনকে বলতে শোনা গিয়েছে, রাশিয়ায় মাদক সংক্রান্ত একটি মামলায় তাঁর সাত বছরের জেল হয়েছিল। কারাবাসের সময় তাঁকে একটি সুযোগ দেয় রুশ সেনা। বলা হয়, এই শাস্তি এড়াতে চাইলে তাঁকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে লড়তে হবে। এ জন্য চুক্তিপত্রে সই করতে বলা হয়েছিল। তিনি কারাবাস এড়াতে ওই প্রস্তাব গ্রহণ করেছিলেন। ইউক্রেন সেনাবাহিনীকে হুসেন জানিয়েছেন, রুশ সেনা তাঁকে ১৬ দিনের প্রশিক্ষণ দিয়েছে। গত ১ অক্টোবর তাঁকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছিল। লড়াইয়ের শুরুতেই হার মানেন তিনি।
ইউক্রেন সেনার কাছে আত্মসমর্পণ করেছেন। হুসেনের কথায়, তিনি প্রায় ২ থেকে ৩ কিলোমিটার দূরে একটি ইউক্রেনীয় পরিখার মুখোমুখি হয়েছিলেন। তৎক্ষণাৎ রাইফেলটি নামিয়ে রেখে তিনি বলেছেন, যুদ্ধ করতে চান না। সাহায্যের প্রয়োজন। ওই যুবক আরও জানিয়েছেন, সেনায় যোগ দিলে আর্থিক সহায়তা দেওয়া হবে বলা হয়েছিল। কিন্তু রুশ সেনার তরফে কোনও অর্থ পাননি তিনি।