গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International নিউ ইয়র্কে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ভারতীয় ছাত্রীর

    নিউ ইয়র্কে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ভারতীয় ছাত্রীর

    0
    102
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বাড়িতে আগুন লাগার ঘটনায় নিউ ইয়র্কে গুরুতর আহত হন এক ভারতীয় যুবতী। দু’দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয়েছে তাঁর।

    জানা গিয়েছে, মৃত ভারতীয় ছাত্রী সাহাজা রেড্ডি উদুমালা নিউ ইয়র্কের আলবানিতে স্নাতকোত্তরে পড়াশোনা করছিলেন।থাকতেন স্থানীয় একটি ভাড়া বাড়িতে। শুধু তিনি একা নন, ওই বাড়িতে থাকতেন আরও কয়েক জন পড়ুয়া। আচমকাই কোনও কারণে ওই ভাড়া বাড়িতে আগুন লেগে যায়। বাসিন্দারা পালানোর চেষ্টা করেও পারেননি।

    খবর পেয়ে আলবানি ফায়ার ডিপার্টমেন্ট এসে আগুন নেবায়। তবে আটকা পড়া পড়ুয়ারা অনেকেই গুরুতর জখম হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। তবে ২৪ বছর বয়সি সাহাজার অবস্থার ক্রমশ অবনতি ঘটতে থাকে। তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হলেও বাঁচানো যায়নি। নিউ ইয়র্কের ভারতীয় হাই কমিশনের তরফে ওই ছাত্রীর মৃত্যুর খবর জানিয়ে শোকপ্রকাশ করা হয়েছে।