
আমেরিকায় ফের নিখোঁজ এক ভারতীয় ছাত্র। বছর বাইশের ওই যুবকের নাম সাকেত শ্রীনিবাসাইয়া। তাঁর বাড়ি কর্নাটকে। ৯ ফেব্রুয়ারি থেকে যুবকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে খবর।
জানা গিয়েছে, সাকেত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছিলেন। বার্কলে এলাকায় লেক আনজারের কাছে তাঁকে শেষবার দেখা গিয়েছিল। তাঁর খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে আমেরিকার পুলিশ।
যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগে রয়েছে সান ফ্রান্সিসকোর ভারতীয় দূতাবাস। তারা তাদের এক্স হ্যান্ডলে লিখেছে, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া কর্নাটকের সাকেত সাকেত শ্রীনিবাসাইয়ার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগে রয়েছে। পাশাপাশি, যোগাযোগে রয়েছে যুবকের পরিবারের সঙ্গেও।
