আমেরিকায় নিখোঁজ ভারতীয় ছাত্রীর সন্ধান

0
164
Search for missing Indian girl in America
Search for missing Indian girl in America
আমেরিকায় নিখোঁজ ভারতীয় ছাত্রীর সন্ধান পেয়েছে পুলিশ। জানা গিয়েছে, সুস্থই রয়েছেন নিথিশা। কিন্তু কীভাবে গায়েব হয়ে গিয়েছিলেন তিনি, এতদিন ছিলেনই বা কোথায়।
এইসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি। তাই এই ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।মার্কিন পুলিশের এক আধিকারিক এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, ২৮ মে লস অ্যাঞ্জেলস থেকে নিখোঁজ হয়ে যান ভারতীয় পড়ুয়া। এই মুহূর্তে তাঁর অবস্থান জানা গিয়েছে। তিনি সুস্থ রয়েছেন।৩০ মে নিথিশা নিখোঁজ হওয়ার রিপোর্ট জমা পড়েছিল পুলিশের কাছে। তারপর থেকে তল্লাশি শুরু হলেও ভারতীয় তরুণীর খোঁজে। গত মাসেই আমেরিকায় পড়তে গিয়ে শিকাগো থেকে হায়দরাবাদের যুবক নিখোঁজ হওয়ার খবর মিলেছিল। ফলে প্রশ্ন উঠেছে আমেরিকায় থাকা ভারতীয়দের নিরাপত্তা নিয়েও।উল্লেখ্য, চলতি বছরে আমেরিকায় মৃত্যু হয়েছে একের পর এক ভারতীয় ছাত্রের। শুধুমাত্র জানুয়ারি মাসেই সেখানে প্রাণ হারিয়েছিলেন চার পড়ুয়া।