গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National কানাডায় সমুদ্র পাড়ে উদ্ধার ভারতীয় পড়ুয়ার মৃতদেহ

    কানাডায় সমুদ্র পাড়ে উদ্ধার ভারতীয় পড়ুয়ার মৃতদেহ

    0
    115
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ৪ দিন নিখোঁজ থাকার পর কানাডার ওট্টাওয়ায় রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে ভারতীয় পড়ুয়ার। জানা গিয়েছে মৃত ভারতীয় পড়ুয়ার নাম বহ্নিশিখা সিং, তিনি আম আদমি পার্টি নেতার মেয়ে। আড়াই বছর আগে ওট্রাওয়ায় গিয়েছিলেন উচ্চশিক্ষার জন্য।
    ভারতীয় হাই কমিশন একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ওট্টাওয়ায় ভারত থেকে আসা বহ্নিশিখার মৃত্যুর বিষয়ে কানাডিয়ান পুলিশের সঙ্গে আলোচনা করা হচ্ছে। স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে গত ২৫ এপ্রিলের সন্ধ্যায় নতুন ঘর ভাড়া খুঁজতে বেরিয়ে ছিলেন।
    সেদিনের পর থেকেই তাঁকে আর ফোনে পাওয়া যায়নি। ফোন বন্ধ ছিল এবং তিনি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষাও মিস করেন। তারপরই সকলের সন্দেহ হয়। অবশেষে চার দিন পর সমুদ্রের পাড় থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে।