গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International ইরানে আটকে পড়া ভারতীয় পড়ুয়ারা ফিরলেন 

    ইরানে আটকে পড়া ভারতীয় পড়ুয়ারা ফিরলেন 

    0
    29
    ছবি সৌজন্যে : এক্স

    যুদ্ধ পরিস্থিতিতে ইরানে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে শুরু করেছে কেন্দ্র। রবিবারই বিশেষ বিমানে আর্মেনিয়া হয়ে নয়াদিল্লিতে ফিরেছেন প্রায় ৭০ জন ভারতীয়।

    আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান বিমানবন্দর থেকে দিল্লিতে পৌঁছোয় বিমানটি। ইরান ফেরত ভারতীয়দের মধ্যে ৭০ জনই পড়ুয়া। তাঁদের অধিকাংশই জম্মু ও কাশ্মীরের বাসিন্দা বলে জানা যাচ্ছে।ইয়েরেভান থেকে দুবাই হয়ে দিল্লিতে পৌঁছোয় বিমানটি।নয়াদিল্লি থেকে তাঁদের নিজেদের গন্তব্যে ফেরানোর জন্য বিশেষ বাসের ব্যবস্থা করেছিল জম্মু ও কাশ্মীর সরকার। সেই বাসেই তাঁদের শ্রীনগরের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। শীঘ্রই আরও ৬০ জন পড়ুয়াকে নিয়ে দ্বিতীয় একটি বিমান দিল্লিতে পৌঁছোনোর কথা।

    সূত্রের খবর, আগামী কয়েক দিনে আটকে পড়া ভারতীয়দের নিয়ে আরও বেশ কয়েকটি বিমান দেশে ফিরবে। যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার আগে ইরানে প্রায় ৯ হাজার ভারতীয় ছিলেন। তাঁদের বেশির ভাগই পড়ুয়া। এই ভারতীয়দের মধ্যে জম্মু ও কাশ্মীরের বাসিন্দাই বেশি। এছাড়া উত্তরপ্রদেশ এবং অন্য কিছু রাজ্যের বাসিন্দারাও রয়েছেন। ইরানের রাজধানী তেহরান এবং সেখান থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে কোম, এই দুই শহরেই সবচেয়ে বেশি প্রবাসী ভারতীয়দের বাস।