গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home South 24 Pgs ১৪ জন মৎস্যজীবী সহ বাংলাদেশে আটক ভারতীয় ট্রলার

    ১৪ জন মৎস্যজীবী সহ বাংলাদেশে আটক ভারতীয় ট্রলার

    0
    179
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ার অভিযোগ একটি ভারতীয় ট্রলারকে আটক করেছে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। জানা গিয়েছে, এফ বি পারমিতা নামে ওই ট্রলারটিতে ১৪ জন ভারতীয় মৎস্যজীবী ছিলেন।

    এই খবর পাওয়ার পরে উদ্বিগ্ন তাঁদের পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, ৩০ জুলাই পাথরপ্রতিমা খেয়াঘাট থেকে মাছ ধরতে সমুদ্রে গিয়েছিল ওই ট্রলারটি। শনিবার সন্ধ্যার পরে হঠাৎই ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এরফলে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর সমুদ্রে ভেসে বাংলাদেশি জলসীমায় ঢুকে পড়ে। এর পরেই মংলা উপকূলীয় অঞ্চলের কাছে ট্রলারটিকে আটক করে বাংলাদেশের কোস্ট গার্ড। বর্তমানে ওই ট্রলারটিকে বাংলাদেশের মংলা মৎস্যবন্দরে রাখা হয়েছে। তবে ট্রলারে উপস্থিত ১৪ জন মৎস্যজীবী কী অবস্থায় রয়েছেন তা এখনও জানা যায়নি। মৎস্যজীবী সংগঠনের দাবি, গত ১৫ দিনের মধ্যে এটা তৃতীয় ঘটনা।

    এখনও পর্যন্ত বাংলাদেশে মোট ৩টি ভারতীয় ট্রলার ও ৪৮ জন মৎস্যজীবী আটক রয়েছেন। ঘটনায় কেন্দ্র ও রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবি করেছেন মৎস্যজীবী সংগঠনের নেতারা।