ভারতীয় হাতিয়ারের রফতানি বৃদ্ধি ১০ গুণ : রাজনাথ 

0
369
ছবি সৌজন্যে : এক্স
১০ বছরে ভারতীয় হাতিয়ারের রফতানি বেড়েছে ১০ গুণ। বছর শেষে এই তথ্য প্রকাশ করেছেন স্বয়ং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।২০২৯ সালের মধ্যে এই অঙ্ক ৫০ হাজার কোটিতে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার।
 আর্মি ওয়ার কলেজের একটি অনুষ্ঠানে রাজনাথ সিং বলেছেন, এক দশক আগে মাত্র দু’হাজার কোটি টাকার অস্ত্র রফতানি করত ভারত। বর্তমানে সেই অঙ্ক ২১ হাজার কোটিতে পৌঁছেছে। প্রতিরক্ষা সরঞ্জাম রফতানির নিরিখে এই সংখ্যাকে রেকর্ড বলে উল্লেখ করেছেন তিনি।বিশ্বে ভারতীয় হাতিয়ারের চাহিদা বৃদ্ধিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞেরা।সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় অস্ত্রগুলির মধ্যে সর্বাধিক চাহিদা দেখা গিয়েছে পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চারের। ইতিমধ্যেই এই হাতিয়ার আর্মেনিয়াকে বিক্রি করেছে দিল্লি। পিনাকা কেনার ব্যাপারে উৎসাহ দেখিয়েছে ফ্রান্স। পাশাপাশি, ভারতের সঙ্গে ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্রের চুক্তি করেছে ফিলিপিন্স।
ভিয়েতনাম, নাইজেরিয়া এবং মিশর এ দেশের হাতিয়ার কেনার ব্যাপারে আগ্রহী বলে সূত্র মারফৎ খবর প্রকাশ্যে এসেছে।