গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National দেশের দশ শহরে ৪০ ডিগ্রি ছাড়াল পারদ! 

    দেশের দশ শহরে ৪০ ডিগ্রি ছাড়াল পারদ! 

    0
    14
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    দেশের অনেক শহরেই গত কয়েক দিন ধরে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। কোথাও আবার ৪০ ছুঁইছুঁই করছে।
    তবে দেশের বিস্তীর্ণ অংশের ছবিটা প্রায় একই রকম। গরমে পুড়ছে। তাপপ্রবাহ চলছে কোথাও কোথাও। কোথাও আবার তাপপ্রবাহের পরিস্থিতি। অনেক জায়গায় তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। তবে উত্তর থেকে পূর্ব, মধ্য থেকে পশ্চিম— সর্বত্রই গরমের দাপট। মৌসম ভবন জানিয়েছে, দিল্লি-এনসিআর, পাঞ্জাব, হরিয়ানায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সেখানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা গত কয়েক দিন ধরেই ৪২-৪৫ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। অন্যদিকে, পশ্চিম এবং মধ্য ভারতেও একই পরিস্থিতি। মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশে তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। ছত্তীশগড়, উত্তপ্রদেশেরও কিছু অংশে তাপমাত্রা ৪০-৪২ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। পিছিয়ে নেই হিমালয় অঞ্চলের রাজ্যগুলিও।
    হিমাচল প্রদেশের রাজ্য তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। জম্মু-কাশ্মীরেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।