গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International সহযাত্রীকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা ভারতীয় যুবকের

    সহযাত্রীকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা ভারতীয় যুবকের

    0
    145
    ছবি সৌজন্যে : এক্স
    ফিলাডেলফিয়া থেকে মিয়ামিগামী ফ্লাইটে সহযাত্রীর উপর হামলার অভিযোগে এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। হামলার একটি ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিউয়ায়। তাতে দেখা যাচ্ছে ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউইয়র্কের বাসিন্দা ২১ বছর বয়সী ঈশান শর্মা এবং কিয়ানু ইভান্স হাতাহাতিতে লিপ্ত হয়েছেন। 
    ক্লিপিংয়ে দেখা যাচ্ছে, ঈশান এবং কিয়ানু শরীরের সর্বশক্তি দিয়ে একে অপরকে পিষে ফেলতে চাইছেন। সহযাত্রীরা তাঁদের বারবার থামতে বলছেন, কিন্তু কে শোনে কার কথা! চলন্ত ফ্লাইটে ভয়ঙ্কর অবস্থা তখন। ইভান্স পুলিশকে জানিয়েছেন যে তাঁকে অকারণে আক্রমণ করা হয়েছিল। বিনা প্ররোচনায় এই হাতাহাতি শুরু করেন ঈশান এমনটাই অভিযোগ। ইভান্সের অভিযোগ, তিনি যখন নিজের আসনে ফিরে যাচ্ছিলেন তখন ঈশান জোরে তাঁর ঘাড় চেপে ধরেন। তিনি বলেছেন, এরপর তিনি ওয়াশরুম ব্যবহারের জন্য নিজের আসন ছেড়ে ওঠেন এবং এয়ার ক্রুদের শর্মার বিষয়ে জানান।
    ইভান্স জানিয়েছেন এরপর ইশান তাঁকে কার্যত খুনের হুমকি দিতে থাকেন। তখন তিনি ক্রুদের কাছে সহায়তা চেয়ে হেল্প পুশ করেন। এর ফলে পরিস্থিতি আরও খারাপ হয়। কিয়ানু ইভান্সের অভিযোগ এরপর ইশান তাঁকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। বিমান অবতরণের সময় শর্মাকে আটক করা হয়েছিল। গোটা বিষয়টির সত্যি মিথ্যে যা কিছু, সবটাই খতিয়ে দেখছে পুলিশ।