পান্নুন খুনের ষড়যন্ত্রে মার্কিন আদালতে দোষী ভারতীয় যুবক 

0
102
ছবি সৌজন্যে : এক্স

খালিস্তানি জঙ্গিনেতা গুরপতবত সিং পান্নুনকে হত্যার অভিযোগে আমেরিকার আদালতে দোষী সাব্যস্ত হলেন নিখিল গুপ্ত নাম সেই ভারতীয় যুবক।

জানা গিয়েছে, আদালতে  নিজের অপরাধ স্বীকার করেছেন তিনি। পান্নুনকে খুনের জন্য তিনি এক হিটম্যানকে ভাড়া করেছিলেন বলে স্বীকার করেছেন তিনি। তার হাতে তুলে দিয়েছিলেন মোটা টাকা। মার্কিন আইন অনুযায়ী , সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত তার সাজা হতে পারে। যদিও এই বিষয়ে এখন কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারতীয় বিদেশ মন্ত্রক। প্রসঙ্গত, খালিস্তানি নেতা গুরপতবন্ত সিংহ পান্নুন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। ২০২৩ সালে তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। সেই ষড়যন্ত্রে ধরা পড়েন নিখিল।

ওই বছরের জুন মাসে চেক প্রজাতন্ত্র থেকে মার্কিন তদন্তকারীরা নিখিলকে গ্রেফতার করেন এবং আমেরিকায় নিয়ে যান। ভারতে পান্নুনকে সন্ত্রাসবাদী তকমা দেওয়া হয়েছে। তাঁর সংগঠনকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমেরিকার মাটিতে বসে লাগাতার ভারত-বিরোধী ষড়যন্ত্র করতেও দেখা গিয়েছে এই খালিস্তানি নেতাকে। একাধিক ভিডিও বার্তায় হিন্দুদের হুমকি দিতেও দেখা গিয়েছে তাকে।