গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National  বিশ্বে ভারতীয় যুবকরা ক্ষমতা প্রমাণ করেছে : মোদী 

     বিশ্বে ভারতীয় যুবকরা ক্ষমতা প্রমাণ করেছে : মোদী 

    0
    116
    ছবি সৌজন্যে : এক্স
    ভারতীয় যুবসমাজ বিশ্বে নিজেদের ক্ষমতা ও সামর্থ্য প্রমাণ করেছে। এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    সোমবার গুজরাটের রামকৃষ্ণ মঠ আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, যখন দেশবাসী অমৃতকালের নতুন যাত্রা শুরু করেছেন, তখন থেকেই বিকশিত ভারত-এর একটি অপরিবর্তনীয় অঙ্গীকার নিয়েছে। এখন ভারত বিশ্বের সর্বকনিষ্ঠ দেশ, ভারতীয় যুবসমাজ বিশ্বে নিজেদের ক্ষমতা ও সামর্থ্য প্রমাণ করেছে। রাষ্ট্র নির্মাণের প্রতিটি ক্ষেত্রে নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুত করতে হবে। এখন রাজনীতিতেও তরুণদের নেতৃত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে। এখন মানুষ শুধুমাত্র পরিবারতন্ত্রের জন্য রাজনীতি ছেড়ে যেতে পারেন না। তাই নতুন বছরে একটি নতুন সূচনা করতে যাচ্ছে সরকার।প্রদাহনমন্ত্রী আরও বলেছেন, মহান বিভূতিদের শক্তি বহু শতাব্দী ধরে বিশ্বে ইতিবাচক সৃষ্টিকে প্রসারিত করে চলেছে।
    তাই স্বামী প্রেমানন্দ মহারাজের জন্মবার্ষিকীতে সকলে এমন একটি পবিত্র কাজের সাক্ষী হচ্ছে। লেখাম্বাতে নবনির্মিত প্রার্থনা হল এবং সাধু নিবাস ভারতের সন্ত পরম্পরাকে লালন করবে।