ভেনেজুয়েলায় ভারতীয়দের যেতে নিষেধ

0
133
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ভেনেজুয়েলায় ঢুকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করেছে আমেরিকা। পতন হয়েছে সরকারের।
এই অবস্থায় খুব প্রয়োজন ছাড়া দক্ষিণ আমেরিকার ওই দেশে ভারতীয়দের যাওয়ার বিষয়ে সতর্কবার্তা জারি করেছে ভারতের বিদেশমন্ত্রক। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন সেই সতর্কবার্তা। সেখানে বলা হয়েছে, একান্ত প্রয়োজন ছাড়া যেন ভারতীয়েরা ওই দেশ এড়িয়ে যান।
ভেনেজুয়েলায় বসবাসকারী ভারতীয় নাগরিকেদের চলাফেরা নিয়ন্ত্রণ করার বার্তাও দেওয়া হয়েছে। যে কোনও প্রয়োজনে সে দেশে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। যোগাযোগের জন্য নির্দিষ্ট মেল আইডি ও ফোন নম্বরও দেওয়া হয়েছে। আমেরিকার সঙ্গে ভেনেজুয়েলার চাপানউতর চলছিল দীর্ঘ দিন ধরেই।