গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National নিজের ভাষাই ভুলছে ভারতীয়রা : ভাগবত

    নিজের ভাষাই ভুলছে ভারতীয়রা : ভাগবত

    0
    49
    ছবি সৌজন্যে : এক্স
    ভারতের ভাষা-সংস্কৃতির ধারাবাহিকতা যে চাপে পড়েছে, সে নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত।
    ভাগবতের অভিযোগ, ঘরে এখন বাংলা, হিন্দি, মারাঠি, তামিল নয়— আধা ইংরেজি-আধা মাতৃভাষার মিশেল ভাষাচলে। তাঁর মন্তব্য, এমনকি সন্ন্যাসীরাও কখনও কখনও ইংরেজিতে কথা বলছেন। তবে ইংরেজি-মাধ্যম স্কুলকে একা দায়ী করতে নারাজ আরএসএস প্রধান।
    তাঁর বক্তব্য, পরিবারই আগে ভাষার সঠিক ব্যবহার শেখাবে। না হলে ধারটাই হারিয়ে যাবে। যে সংস্কৃত একসময় বাণিজ্য-চর্চার ভাষা ছিল, আজ আমেরিকানরা শেখাচ্ছেন স্মৃতিচারণায় ভাগবত বলেছেন, কখনও সংস্কৃত ছিল ভারতের যোগাযোগ ও ব্যবসার মূল ভাষা। আজ সেই সংস্কৃতই ভারতীয়দের শেখাচ্ছেন মার্কিন প্রফেসররা— যা তাঁর কথায় বিরোধাভাসের চূড়া।