
লেবানন থেকে দেশে ফিরছেন ১৭৭ জন ভারতীয়। কাতার থেকে ইতিমধ্যেই বিমানে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন ৫০০ জন ভারতীয় নাগরিক। যুদ্ধের আবহে ভারতীয়দের দেশে ফেরাতে তৎপর কেন্দ্র।
পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে সে দেশে আটকে পড়েছে বহু ভারতীয়। বেইরুটে অবস্থিত ভারতীয় দূতাবাস এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেছেন, ১৭৭ জন ভারতীয় নাগরিকের প্রথম দলকে একটি চার্টার ফ্লাইটে দিল্লিতে ফিরিয়ে আনা হচ্ছে।
বেইরুটের ভারতীয় দূতাবাস লেবাননে আটকে পড়া দেশের নাগরিকদের সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে কাতারে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে বলা হয়েছে ৫০০ জনের বেশী ভারতীয়দের নিয়ে বিমান ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন। দূতাবাসগুলি থেকে জরুরি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। তারা মিশন জরুরি পাসপোর্ট পরিষেবাকে অগ্রাধিকার দিচ্ছে।
