গ্রাম থেকে শহর
News & Much More

39 C
Kolkata
39 C
Kolkata
More
    Home International কানাডায় ভিসা বাতিলের পরিকল্পনায় বিপাকে ভারতীয়রা !

    কানাডায় ভিসা বাতিলের পরিকল্পনায় বিপাকে ভারতীয়রা !

    0
    103
    ছবি সৌজন্যে : সংগৃহীত
    আমেরিকার পর এবার কানাডায় ভিজিটর ভিসা সমস্যায় পড়তে চলেছেন ভারতীয়রা। সূত্রের খবর, সেদেশের অস্থায়ী বাসিন্দাদের অনেকেরই ভিসা বাতিল করতে চলেছে কর্তৃপক্ষ। 
    সম্ভাব্য জালিয়াতি রুখতে এই ভিজিটর ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রবাসী ভারতীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের ওপর নজর রয়েছে প্রশাসনের। অবৈধবাসীদের চিহ্নিতকরণ এবং ভিসা বাতিল প্রক্রিয়ার কাজ করছে কানাডার শরণার্থী ও নাগরিকত্ব সংক্রান্ত সংস্থা আইআরসিসি, কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি সিবিএসএ এবং তাদের মার্কিন সহযোগীরা।
    প্রসঙ্গত, এইচ১বি ভিসা নিয়ে সম্প্রতি বিধিনিষেধ কড়াকড়ি করেছে মার্কিন প্রশাসন। সরাসরি ভারতীয়দের ওপর আমেরিকার তরুণদের স্বপ্নভঙ্গের অভিযোগ করেছে মার্কিন শ্রম দফতর। এবার ভিসা অনুমোদন না দেওয়ার পথে হাঁটছে কানাডাও।