বৃহস্পতিবারই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠন

0
142
The formation of the interim government of Bangladesh on Thursday
The formation of the interim government of Bangladesh on Thursday
বৃহস্পতিবারই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠিত হবে।আর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শপথ নেবেন মুহাম্মদ ইউনূস।
 সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। তিনি জানিয়েছেন, মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে ফিরবেন।তাঁরা সকলে তাঁকে সরকার গড়তে সাহায্য করবেন। সব ভাল হবে।তাঁরা এখন চমৎকার পরিবেশে কাজ করছেন। কেউ গুজবে কান দেবেন না। নিজেরাও গুজব ছড়াবেন না। বৃহস্পতিবারই যাতে সরকার গঠিত হতে পারে, তাঁরা তার যথাসাধ্য চেষ্টা করবেন। ৪০০ জনের উপস্থিতিতে রাত ৮টা নাগাদ সরকারের শপথগ্রহণ হতে পারে।সেনাপ্রধান আরও বলেছেন, পুলিশের পুনর্গঠনের কাজ চলছে। আশা করবেন পুলিশের মনোবল ফিরবে। তারা দায়িত্ব পালন করবে। সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে রয়েছে। সকলে মিলে কাজ করবেন এবং সুন্দর ভবিষ্যৎ দেশকে উপহার দেবেন।