গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International রাশিয়ার সঙ্গে আমেরিকার বাণিজ্য-দাবি ভারতের, খোঁজ নিতে চান ট্রাম্প

    রাশিয়ার সঙ্গে আমেরিকার বাণিজ্য-দাবি ভারতের, খোঁজ নিতে চান ট্রাম্প

    0
    133
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    ভারতের ওপর শুল্ক হুঁশিয়ারি দিতেই রাশিয়ার থেকে ইউরেনিয়াম এবং সার আমদানি করে আমেরিকা, বলে দাবি করেছে বিদেশমন্ত্রক। ভারতের এই দাবি নিয়েই প্রশ্ন করতেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জবাব খোঁজ নিয়ে দেখতে হবে।

    রাশিয়া থেকে তেল কেনায় আমেরিকার শুল্ক চাপানোর হুঁশিয়ারির পরই এই দাবি করেছে ভারতীয় বিদেশমন্ত্রক। আরও জানানো হয়েছে, রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে নয়াদিল্লিকে বার বার উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিশানা করছে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন। এটি শুধু অন্যায়ই নয়, অযৌক্তিকও। এরপরই রাশিয়া এবং আমেরিকার বাণিজ্য প্রসঙ্গে টেনে এনেছে নয়াদিল্লি।

    পাল্টা দাবি করা হয়, রাশিয়ার কাছ থেকে পারমাণবিক শিল্পের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড, প্যালাডিয়াম, বিবিধ সার এবং রাসায়নিক কেনে আমেরিকা। এমনকি রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের পরেও সেই আমদানি অব্যাহত রয়েছে।