গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক বৃদ্ধিতে দ্রুততম ভারত : বিশ্বব্যাঙ্ক 

    দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক বৃদ্ধিতে দ্রুততম ভারত : বিশ্বব্যাঙ্ক 

    0
    116
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক বৃদ্ধিতে ভারতই দ্রুততম দেশ। এক রিপোর্ট এমনই দাবি করেছে বিশ্বব্যাঙ্ক। বিশ্বব্যাঙ্ক জানিয়েছে, ভারত বিশ্বের দ্রুততম বেড়ে ওঠা অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত হয়েছে।
    তাঁদের অভিমত, আগামী এপ্রিল থেকে শুরু হতে চলা পরবর্তী অর্থবর্ষে ভারতীয় অর্থনীতি ৬.৭ শতাংশ হারে বৃদ্ধি পাবে, যা চলতি অর্থবছরের তুলনায় সামান্য বেশি। বিশ্বব‌্যাঙ্ক বলেছে, পরিষেবা ক্ষেত্রে স্থায়ী সম্প্রসারণ আশা করা হচ্ছে এবং উৎপাদন কার্যক্রম শক্তিশালী হবে, যা ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য সরকারি উদ্যোগের দ্বারা সমর্থিত। বিনিয়োগ বৃদ্ধি স্থিতিশীল থাকবে বলে মনে করা হচ্ছে, ক্রমবর্ধমান বেসরকারি বিনিয়োগের দ্বারা সরকারি বিনিয়োগের ভারসাম্য বজায় থাকবে।
    তবে তারা এ-ও জানিয়েছে যে, মূলত উন্নত গ্রামীণ আয়ের পাশাপাশি কৃষি উৎপাদন পুনরুদ্ধারের মাধ্যমে ক্রয়ক্ষমতা স্থিতিশীল রয়েছে।