গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk অলিম্পিক্সে তিরন্দাজিতে প্রথম সাফল্য ভারতের 

    অলিম্পিক্সে তিরন্দাজিতে প্রথম সাফল্য ভারতের 

    0
    240
    Indias first success in archery at the Olympics
    Indias first success in archery at the Olympics
    প্যারিস অলিম্পিক্সে প্রথম সাফল্য পেয়েছে ভারত।যোগ্যতা অর্জন পর্ব খেলে তিরন্দাজিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ভারতের মহিলা দল।
    দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত ও ভজন কৌর সরাসরি শেষ আটে খেলতে নামবেন।২৬ জুলাই অলিম্পিক্সের উদ্বোধন হলেও কিছু প্রতিযোগিতা আগে থেকে শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার তিরন্দাজিতে মহিলাদের ব্যক্তিগত ও দলগত র‌্যাঙ্কিং ইভেন্ট ছিল। সেখানেই দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত ও ভজন কৌর চতুর্থ স্থানে শেষ করেছেন। তাঁরা মোট ১ হাজার ৯৮৩ পয়েন্ট স্কোর করেন। তারমধ্যে অঙ্কিতা ভকত সবচেয়ে বেশি ৬৬৬ পয়েন্ট স্কোর করেন। ভজন কৌর স্কোর করেন ৬৫৯। দীপিকা কুমারী ৬৫৮ স্কোর করেন।মহিলাদের দলগত বিভাগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স বনাম নেদারল্যান্ডস ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে খেলবে ভারত। সেই ম্যাচ দীপিকা কুমারী, অঙ্কিতা ভকতরা জিতলে সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে তারা। তবে দলগত বিভাগে ভাল করলেও ব্যক্তিগত বিভাগে বিশেষ ভাল ফল করেননি ভারতীয় তিরন্দাজেরা।