দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পেল বাংলা

0
173
ছবি সৌজন্যে : নিজস্ব

দেশের প্রথম বন্দে ভারত স্লিপার কোচের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদা স্টেশন থেকে সবুজ পতাকা নেড়ে হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেছেন।

একইসঙ্গে ভার্চুয়ালি গুয়াহাটি-হাওড়া বন্দে ভারত স্লিপার ট্রেনটিরও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। ট্রেনে সওয়ারি পড়ুয়াদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। নতুন এই ট্রেনে রয়েছে অত্যাধুনিক অ্যান্টি কলিশন ডিভাইস। দুর্ঘটনা এড়াতে কবচ প্রক্রিয়া। সিসিক্যামেরায় মোড়া ট্রেনের প্রতিটি কোচে রয়েছে সেন্সর চালিত স্বযংক্রিয় ব্যবস্থা। ২ দিনের সফরে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবারের পর রবিবার সিঙ্গুরে সভা রয়েছে তাঁর। দুদিনের সফরে ৩২শ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। রেল প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য বালুরঘাট ও হিলির মধ্যে নতুন রেললাইন নির্মাণও রয়েছে। জলপাইগুড়িতে বন্দে ভারত এক্সপ্রেসের রক্ষণাবেক্ষণ ব্যবস্থার আধুনিকীকরণও রয়েছে প্রকল্পের তালিকায়। এছাড়া নিউ কোচবিহার-বামনহাট এবং নিউ কোচবিহার-বক্সিরহাট রেললাইনের বিদ্যুতায়নের কাজের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।

রেল প্রকল্পের পাশাপাশি সড়ক পরিকাঠামো উন্নয়নেও জোর দিচ্ছে কেন্দ্র। ধূপগুড়ি-ফালাকাটা জাতীয় সড়কের একাংশের সংস্কার এবং চার লেনের রাস্তা তৈরির শিলান্যাস।