
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা-কে ফের তলব করেছে ঢাকার বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে বিদেশ মন্ত্রণালয়ে আসেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
তিনি বিদেশ সচিব আসাদ আলম সিয়ামের দফতরে যান। আসা-যাওয়া মিলিয়ে পাঁচ মিনেটের কম সময়ের মধ্যে মন্ত্রণালয় থেকে বেরিয়ে যান প্রণয় ভার্মা। এর আগে গত ১৪ ডিসেম্বর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বিদেশ মন্ত্রণালয়।
বিদেশ মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞিপ্তিতে জানানো হয়, আগামী নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য ভারতে অবস্থানরত আওয়ামী লিগ সদস্যদের বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করা হয়। এই অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করে যত তাড়াতাড়ি সম্ভব তাদের বাংলাদেশে প্রত্যর্পণ করার জন্য ভারত সরকারকে আহ্বান জানায় বিদেশ মন্ত্রণালয়।
