
কুয়েতের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক আরও মজবুত হবে। শনিবার কুয়েত সফরে যাওয়ার আগে এক্সপোস্টে এমনই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরও বলেছেন, পশ্চিম এশিয়া অঞ্চলের শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সমৃদ্ধিতে ভারতের আগ্রহ রয়েছে।
কুয়েতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন বলেও জানিয়েছেন। সেই আলোচনা ভারত ও কুয়েতের মধ্যে একটি ভবিষ্যত্ অংশীদারিত্বের জন্য একটি রোডম্যাপ তৈরির সুযোগ হবে। ভারত কেবল শক্তিশালী বাণিজ্য ও জ্বালানি অংশীদারই নয়, পাশাপাশি শান্তি, নিরাপত্তায় ভূমিকা রয়েছে। ভারতের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর এই সফর নতুন অধ্যায়ের সূচনা করবে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশের সঙ্গে সম্পর্ক আরও উন্নত হবে। নরেন্দ্র মোদী আমির শেখ মেশাল আল-আহমেদ আল-জাবের আল-সাবাহের আমন্ত্রণে কুয়েত সফর করছেন।
আমিরের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী কুয়েতি যুবরাজ এবং প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন। নরেন্দ্র মোদীর আগে ১৯৮১ সালে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন কুয়েত গিয়েছিলেন।








