গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home National মহাকাশে ইতিহাস ভারতের, উচ্ছ্বসিত মোদী 

    মহাকাশে ইতিহাস ভারতের, উচ্ছ্বসিত মোদী 

    0
    91
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মহাকাশ বিজ্ঞানে ফের ইতিহাস গড়েছে ভারত। মহাকাশে স্বয়ংক্রিয় ভাবে হ্যান্ডশেক বা সংযুক্ত হয়েছে ইসরোর দুটি স্যাটেলাইট। রাশিয়া, আমেরিকা, চিনের পর বিশ্বের চতুর্থ দেশে হিসাবে এই সাফল্য অর্জন করেছে ভারত।
    যা নিয়ে হইচই পড়ে গিয়েছে গোটা দেশজুড়ে।এই সাফল্যের জন্য ইতিমধ্যে ইসরোকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন। এটি ভবিষ্যতে ভারতের উচ্চাকাঙ্ক্ষী মহাকাশ মিশনের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ।ভারত যে আগামীদিনে মহাকাশ বিজ্ঞানে বিশ্বকে চ্যালেঞ্জ দিতে তৈরি সেকথাও মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। ইসরোর সাফল্যের জন্য অভিনন্দ জানিয়েছেন রাষ্ট্রপতি ডক্টর দ্রৌপদী মুর্মু।তিনি বলেছেন, স্পেস ডকিং পরীক্ষায় সফলতার জন্য ইসরো নতুন মাইলফলক স্পর্শ করেছে।বিশ্বের চতুর্থ দেশে হিসাবে এই সাফল্য অর্জন করেছে ভারত। ভারতের মহাকাশ সক্ষমতা বাড়ানোর জন্য ইসরো এবং দেশের বিজ্ঞানীদের অভিনন্দন।
    মহাকাশ মন্ত্রী জীতেন্দ্র সিং জানিয়েছেন, স্পেসডেক্স মিশন মহাকাশ গবেষণায় নতুন যুগের সূচনা করেছে। যা ভারতের প্রযুক্তিগত শক্তি ও স্বপ্নের বাস্তবায়ন। ইসরোর স্পেস ডকিং-এর পরীক্ষামূলক এই মিশনের নাম স্পেস ডকিং এক্সপেরিমেন্ট।