গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ভারতের বাজারে আত্মপ্রকাশ আলজাইমার্সের নয়া ওষুধ

    ভারতের বাজারে আত্মপ্রকাশ আলজাইমার্সের নয়া ওষুধ

    0
    69
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে আলজাইমার্সের নয়া ওষুধ। যা আঘাত হানবে একেবারে আলজাইমার্সের মূলে। 

    আলজাইমার্সের প্রচলিত চিকিৎসায় সাধারণত স্মৃতিলোপ ও অন্যান্য আচরণগত উপসর্গের অবনতি ঠেকানোর চেষ্টা করা হয়। মূল রোগটার প্রত্যক্ষ চিকিৎসা করে অসুখ সারানো হয় না। সম্প্রতি মার্কিন বহুজাতিক সংস্থার তৈরি ‘ডোনানিম্যাব’ নামের ওষুধটিকে ছাড়পত্র দিয়েছে ভারতীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা, সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসসিও। প্রস্তুতকারক সংস্থার তরফে জানানো হয়েছে ‘কিনসুলা’ ব্র্যান্ডনেমের সেই মোনোক্লোনাল অ্যান্টিবডি ওষুধটি বাজারে আসতে পারে ২০২৬-এর গোড়ার দিকেই। তবে এখনও ওষুধটির দাম নিয়ে কিছু জানায়নি সংস্থাটি। ওষুধটিকে যুগান্তকারী বলার কারণ, আলজাইমার্সের জন্ম হয় মস্তিষ্কে যে অ্যামাইলয়েড বা টাউ প্রোটিন জমার জন্য, ‘ডোনানিম্যাব’ ওষুধটি তা সাফাই করে দেয় মস্তিষ্কে।

    ‘ডোনানিম্যাব’ ওষুধটি একেবারে প্রাথমিক পর্যায়ের আলজাইমার্স ভালো কাজ দেয় এমনটাই জানা গিয়েছে। তাই প্রাথমিক স্টোরে রোগটি ধরা পড়া জরুরি। একবার আলজাইমার্সের জেরে ডিমেনশিয়া মস্তিষ্কে আক্রমণ করতে শুরু করলে আর কাজে লাগবে না মহার্ঘ ওষুধটি। তবে ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা গিয়েছে। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো অ্যামাইলয়েড রিলেটেড ইমেজিং অ্যাবনর্মালিটিজ।