ভারতের আক্রমণ আসন্ন : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

0
239
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

জম্মু-কাশ্মীরের পেহেলগাঁওকাণ্ডের জেরে পাকিস্তানে ভারতের সামরিক আক্রমণ আসন্ন বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দু’ দেশের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে এই আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

 একই সঙ্গে অস্তিত্ব রক্ষার প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনার কথাও জানিয়েছেন খাজা আসিফ।২২ কাশ্মিরের পেহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৫ ভারতীয় ও এক নেপালি নাগরিকের প্রাণহানি ঘটেছে। এই হামলার ঘটনার পর ভারতে ব্যাপক ক্ষোভের সূত্রপাত হয়েছে। অন্যদিকে,কাশ্মীরে দশকের পর দশক ধরে স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীদের পাকিস্তান সমর্থন দিয়ে আসছে বলে অভিযোগ করেছে ভারত।

ইসলামাবাদে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, তাঁরা তাঁদের বাহিনীকে আরও শক্তিশালী করেছেন। কারণ এখন সামরিক আক্রমণ আসন্ন। সুতরাং এই ধরনের পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়। পাকিস্তান সেসব সিদ্ধান্ত গ্রহণ করেছেন।