গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National টিআরএফ-কে জঙ্গি তকমায় ভারতের নৈতিক জয়: বিদেশমন্ত্রী

    টিআরএফ-কে জঙ্গি তকমায় ভারতের নৈতিক জয়: বিদেশমন্ত্রী

    0
    102
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    পহেলগাওয়ে হামলা চালানো টিআরএফকে জঙ্গি সংগঠন ঘোষণা করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ভারত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এক্স পোস্টে লিখেছেন, ভারত-মার্কিন সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতার দৃঢ় স্বীকৃতি।
    লস্কর-ই-তইবার একটি প্রতিনিধি টিআরএফকে বিদেশি সন্ত্রাসী সংগঠন এবং বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী হিসাবে মনোনীত করার জন্য মার্কিন প্রশাসনকে ধন্যবাদ। ২২ এপ্রিল পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হানায় ২৬ জনের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। তবে সেই প্রস্তাবে সন্ত্রাসবাদী সংগঠন টিআরএফের নাম উল্লেখ করা হয়নি। পাকিস্তান এবং চিনের আপত্তিতেই নিন্দাপ্রস্তাবে টিআরএফের নাম রাখা হয়নি, বলেই খবর।