গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home International ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ ২ গ্যাংস্টার ধৃত আমেরিকায়

    ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ ২ গ্যাংস্টার ধৃত আমেরিকায়

    0
    41
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মোস্ট ওয়ান্টেড ২ গ্যাংস্টারকে আমেরিকার জর্জিয়া থেকে গ্রেফতার করেছেন ভারতের গোয়েন্দারা এবং হরিয়ানা পুলিশ। ধৃতেরা হলেন বেঙ্কটেশ গর্গ এবং ভানু রানা। মোস্ট ওয়ান্টেড দুই গ্যাংস্টারকে ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
    বর্তমানে প্রায় ৩০ জন মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার বিদেশে লুকিয়ে রয়েছে বলে সূত্রের খবর। তাদেরও গ্রেফতারির প্রক্রিয়া চলছে। গোয়েন্দা সূত্রে খবর, বেঙ্কটেশ এবং ভানু দু’জনেই আমেরিকায় বসে ভারতের মাটিতে অপরাধের নেটওয়ার্ক চালাতেন। তাঁদের অনেক দিন ধরেই তল্লাশি চালানো হচ্ছিল। জর্জিয়ায় তাঁদের হদিস পান গোয়েন্দারা। তার পরই দুই গ্যাংস্টারকে গ্রেফতারির প্রস্তুতি নেওয়া হয়।
    পুলিশ সূত্রে খবর, বেঙ্কটেশ হরিয়ানার নারায়ণগড়ের বাসিন্দা। বর্তমানে জর্জিয়ায় থাকে। তাঁর বিরুদ্ধে ভারতে ১০টির বেশি অপরাধের মামলা ঝুলছে। অন্যদিকে, আরও এক গ্যাংস্টার ভানু লরেন্স বিষ্ণই গ্যাংয়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগ রয়েছে। হরিয়ানার কারনালের বাসিন্দা ভানু।