গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Entertainment দেড়শ কোটির প্রস্তাব ফেরালেন নয়নতারা

    দেড়শ কোটির প্রস্তাব ফেরালেন নয়নতারা

    0
    286
    ছবি সৌজন্যে : ইন্সটাগ্রাম

    দক্ষিণী সিনেমায় সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের অন্যতম নয়নতারা। প্রতি সিনেমার জন্য ১০-১২ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি।এদিকে,নয়নতারা গত কয়েক বছর খুব বেশি সিনেমায় অভিনয় করেননি,যা করেছেন তাও বেছে বেছে।

    এবার প্রায় দেড়শ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিলেন অভিনেত্রী নয়নতারা। বিষয়টি নিয়ে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে জোর চর্চা চলছে। জানা গেছে,নয়নতারা যে অভিনেতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন,তার নাম সারাভানান। সারাভানান স্টোরসের মালিক তিনি।২০২২ সালে, দ্য লিজেন্ড সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করেন সারভানান।এটি বড় বাজেটের সিনেমা ছিল। এতে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা অভিনয় করেন।সিনেমাটিতে ঝলমলে দৃশ্য যেমন ছিল,তেমনি ছিল তারকাবহুল। কিন্তু প্রেক্ষাগৃহে মুক্তির পর এটি সফলতার মুখ দেখেনি। এই অবস্থায় সারাভানান আরেকটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন।নায়িকা চরিত্রে অভিনয়ের জন্য নয়নতারার কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। আলাপচারিতায় সারভানান জানান,যত টাকা লাগে নেন। ১০০ কোটি টাকা দিতেও রাজি আছি। কিন্তু নয়নতারা স্পষ্টভাবে ,না বলে দেন।অন্যদিকে সিনেমার কাজ হাতে নেওয়ার সময়ে শক্তিশালী গল্প ও গুণী পরিচালক কিনা, তা খতিয়ে দেখেন নয়নতারা।শুধু অর্থ নয়, অর্থপূর্ণ কাজে বিশ্বাসী তিনি। সারাভানানের কাছে টাকা ছিল,তবু তিনি মনে করেননি সিনেমাটি তার জন্য সঠিক।কিছুটা বিরতি নিয়ে আটটি সিনেমার কাজ হাতে নিয়েছেন নয়নতারা।এর মধ্যে তামিল-মালায়ালাম ভাষার দুটো সিনেমার কাজ শেষ করেছেন। মেগা ১৫৭, হিট, টক্সিক’সহ ছ’টি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী নয়নতারা। উল্লেখ্য,২০০৫ সালে আয়া সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে নয়নতারার। একই বছর নয়নতারা ৬টি সিনেমায় অভিনয় করেন।এর মধ্যে অন্যতম ,গজনি। ২০০৮ সালে এ সিনেমার রিমেক হয় বলিউডে।তাতে দেখা যায় আমির খানকে। ২০০৬ সালে লক্ষ্মী সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন নয়নতারা। এ বছরও নয়নতারাকে মোট ৬টি সিনেমায় দেখা গিয়েছে।