বুধে মহাকাশে পাড়ি দিচ্ছেন ভারতের শুভাংশু

0
150
ছবি সৌজন্যে : এক্স
এর আগে সাত বার পিছিয়ে গিয়েছে শুভাংশু শুক্লর মহাকাশযাত্রা।  শেষমেশ নাসা জানিয়েছে, সব ঠিক থাকলে বুধবার মহাকাশে পাড়ি দেবেন শুভাংশুরা। ভারতীয় সময় অনুযায়ী বুধবার দুপুরে অভিযান হতে পারে।
আমেরিকার ফ্লরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টারের ৩৯এ লঞ্চ কমপ্লেক্স থেকে ফ্যালকন ৯ রকেটের সাহায্যে ড্রাগন’কে মহাকাশে পাঠানো হবে। সব ঠিক থাকলে বিকেল সাড়ে ৪টে নাগাদ আইএসএস-এ পৌঁছোবেন শুভাংশুরা।
নাসার অ্যাক্সিয়ম-৪ অভিযানে কমান্ডার হিসাবে নেতৃত্ব দিচ্ছেন নাসার প্রাক্তন নভশ্চর তথা অ্যাক্সিয়ম স্পেসের মানব মহাকাশযানের ডিরেক্টর রেগি হুইটসন। আর পাইলটের ভূমিকায় রয়েছেন লখনউয়ের ছেলে শুভাংশু শুক্ল। শুভাংশু ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন। রাকেশ শর্মার চার দশক পরে দ্বিতীয় ভারতীয় হিসাবে মহাকাশে পাড়ি দিচ্ছেন তিনি।