১০ বছরে ভারতের সৌরশক্তির ক্ষমতা ৩২ গুন বেড়েছে – মোদী

0
157
soura sakti niye modi
soura sakti niye modi
১০ বছরে ভারতের সৌরশক্তির ক্ষমতা ৩২ গুন বৃদ্ধি পেয়েছে। প্রথম আন্তর্জাতিক সৌর উৎসব চলাকালীন ভিডিও বার্তায় এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি বলেছেন, ভারতে সৌরশক্তির ক্ষমতার এই গতি ও স্কেল ২০৩০ সালের মধ্যে আরও বৃদ্ধি পাবে। ৫০০ গিগা ওয়াট নন-ফসিল ক্ষমতা অর্জনে সাহায্য করবে। তাঁর মন্তব্য, ২০১৫ সালে আইএসএ একটি চারাগাছ হিসেবে শুরু হয়েছিল। সেই সময় তাকে নিয়ে আশআ-আকাঙ্খা ছিল। বর্তমানে সেই চারাগাছ মহিরুহে পরিণত হয়েছে । খুব কম সময়ে মধ্যে আইএসএ-র সদস্যপদ ১০০ দেশের মাইলফলক ছুঁয়েছে। তাঁর কথায় উঠে এসেছে বেদের কথাও। তিনি বলেছেন, বেদ হাজার হাজার বছর আগে লেখা হয়েছিল। বেদের সবচেয়ে জনপ্রিয় মন্ত্রগুলি আজও লক্ষ লক্ষ ভারতীয়রা উচ্চারণ করে। বিশ্বের বহু মানুষ নিজস্ব উপায়ে সূর্যকে সম্মান জানায়। বেশিরভাগ অঞ্চলে সূর্যকে নিয়ে উৎসবও রয়েছে। এই আন্তর্জাতিক সৌর উৎসব সূর্যের প্রভাব উদযাপন করতে সমগ্র বিশ্বকে একত্রিত করে।