পিনাকা রকেট সিস্টেমের সফল উৎক্ষেপণ ভারতের

0
162
বিশ্বের প্রতিরক্ষা বাজারে চাহিদার কথা মাথায় রেখেই পিনাকা রকেট সিস্টেমের সফল উৎক্ষেপণ করেছে ভারত। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি পিনাকা হল মাল্টি ব্যারেল রকেট লঞ্চার।
শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, গাইডেড পিনাকা ওয়েন সিস্টেম-এর সফল পরীক্ষা করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। দেশের আর পাঁচটি ক্ষেত্রের মতো প্রতিরক্ষা ক্ষেত্রেও ক্রমশ আত্মনির্ভর হয়েছে ভারত। বর্তমানে বিশ্বের বেশ কয়েকটি দেশকে অস্ত্র বিক্রি করছে। আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের। তা ছাড়া ডর্নিয়ের-২২৮ যুদ্ধবিমান, রকেট লঞ্চার, অগ্নিনির্বাপণ যন্ত্র, শত্রুর গতিবিধি লক্ষ করা যায় এমন রাডার-সহ একাধিক সামগ্রী বিভিন্ন দেশকে বিক্রি করছে ভারত। এ বার সেই তালিকায় জুড়েছে পিনাকা রকেট লঞ্চার। সূত্রের খবর, ফ্রান্স ও আর্মেনিয়া এই অত্যাধুনিক রকেট সিস্টেম কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে। উল্লেখ্য, মাল্টি ব্যারেল রকেট লঞ্চার সিস্টেম পিনাকায দুটি প্যাড রয়েছে।
যার প্রতিটিতে ৬টি করে রকেট রয়েছে। ৪৫ সেকেন্ডের মধ্যে ১২টি রকেট ছুড়তে পারে এই লঞ্চার।
ছবি  সৌজন্যে : এক্স