ভারতেই ট্রেনের ভাড়া সবথেকে কম : অশ্বিনী 

0
122
ছবি সৌজন্যে : এক্স
ভারতেই ট্রেনের ভাড়া সবথেকে কম। বাংলাদেশ, পাকিস্তানের উদাহরণ টেনে সংসদে এমনই দাবি করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রীর বক্তব্য, ভারতবাসী যে ন্যূনতম যে টাকায় ট্রেন সফর করে, তা আর অন্য কোনও দেশের নাগরিকরা করতে পারেন না। কেন্দ্রীয় রেলমন্ত্রী হিসেব দিয়ে বলেছেন, ভারতে প্রতি ৩৫০ কিলোমিটার রাস্তার জন্য জেনারেল কামরার ভাড়া ১২১ টাকা।
একই রাস্তা অতিক্রম করতে পাকিস্তানের মানুষকে ট্রেন ভাড়া দিতে হয় ৪৩৫ টাকা, বাংলাদেশের মানুষ দেন ৩২৩ টাকা এবং শ্রীলঙ্কার মানুষ ট্রেন ভাড়া দেন ৪১৩ টাকা। পশ্চিমাংশের একাধিক দেশ ভারতের থেকে ১০-২০ শতাংশ বেশি ট্রেন ভাড়া নেয় বলেও দাবি করেছেন অশ্বিনী বৈষ্ণব।
২০২০ সালের পর থেকে ট্রেন ভাড়া বাড়ানো হয়নি বলেও সংসদে জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। তিনি এও জানিয়েছেন, ২০২২-২৩ অর্থবর্ষে রেলযাত্রীরা প্রায় ৫৭ হাজার কোটি টাকা ভর্তুকি পেয়েছিলেন। পরের অর্থবর্ষে যা বেড়ে প্রায় ৬০ হাজার কোটি হয়েছিল।